বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আজ বগুড়ায় যাচ্ছেন মীর স্নিগ্ধ

  • সবশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ জন সংবাদটি দেখেছেন
বগুড়ায় যাচ্ছেন মীর স্নিগ্ধ
বগুড়ায় যাচ্ছেন মীর স্নিগ্ধ

ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য দিতে রোববার (৯ নভেম্বর) বগুড়া-২ আসনের অন্তর্গত শিবগঞ্জে যাবেন জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধ।

শনিবার (৮ নভেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার দুপুর আড়াইটার দিকে বগুড়ার ঐতিহাসিক মহাস্তানে হজরত শাহ সুলতান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর এদিন বিকেল ৩টায় শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র-জনতা সমাবেশে বক্তব্য দেবেন স্নিগ্ধ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন স্নিগ্ধ। এরপর আজ শনিবার একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। আমার কাছে মনে হয়েছে এই বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আরও বড় পরিসরে তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাব। রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য আমি বিএনপির থেকে সুযোগটি কাজে লাগাতে পারব।’

স্নিগ্ধ বলেন, ‘আপনারা জানেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমার পুরো জীবনকে পাল্টে দিয়েছে। আমার যমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ উত্তরাতে শহীদ হয়েছেন। উত্তরা-আজমপুরে আমরা ছোট থেকে বড় হয়েছি। তাই আমার সব থেকে বেশি কাজ করার আগ্রহ উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেই আসনটি নিয়ে।’

তিনি বলেন, ‘যদি কখনো সুযোগ হয়, যদি কখনো আমার দল মনে করে যে আমি কাজ করার যোগ্য, আমাকে জিজ্ঞাসা করলে, আমি অবশ্যই উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেখানে কাজ করার জন্য চাইব।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মীর স্নিগ্ধ বলেন, ‘আগামী নির্বাচনে আমি এক্সপেক্ট করি যে একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। যেখানে কোনো মারামারি হানাহানি হবে না। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতার মাধ্যমে এই নির্বাচনটিকে উৎসব মুখর করবেন। নির্বাচনের ক্ষেত্রে যার যার দলীয় স্বার্থের ক্ষেত্রে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে, এটাই আমি আশা করি।’

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com