মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ঐশ্বরিয়া

  • সবশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৪ জন সংবাদটি দেখেছেন
দীর্ঘদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ভারতের শোবিজে। গুঞ্জন সত্যি করে এবার বিচ্ছেদ হচ্ছে ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও বিগ বস তারকা নীল ভাটের। ২০২১ সালে চার হাত এক করে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন এই জুটি। বিয়ের চার বছর পর ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নীল ও ঐশ্বরিয়া বেশকিছু দিন ধরেই আলাদা থাকছেন। তখন থেকেই গণমাধ্যমে খবর ছড়ায় ভেঙে যাচ্ছে এই দম্পতির সংসার। এবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন তারা। শিগগিরই ডিভোর্স সম্পন্ন হবে!

এর আগে ঐশ্বরিয়ার ঘর ভাঙার খবর ছড়িয়ে পড়লে চটেছিলেন অভিনেত্রী নিজেই। গেল জুন মাসে বিচ্ছেদের গুঞ্জন উঠলে সামাজিকমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল বলে নই, বরং আমার শান্তি রক্ষা করছি তাই। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেভাবে এমন কিছু লিখতে থাকো, যা আমি কখনো বলিনি।

তিনি আরও লেখেন, আপনারা এমন গল্প তৈরি করেন, যা কখনো সাপোর্ট করি না এবং তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই নিজেদের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করেন, যা খুবই দুঃখজনক।

ঐশ্বর্য শর্মা স্টার প্লাসের রোমান্টিক নাটক গুম হ্যায় কিসিকে পেয়ার মে এ পত্রলেখা “পাখি” মোহিতেপাতিল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। ২০২৩ সালে, তিনি রিয়েলিটি শো “ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি ১৩” এবং “বিগ বস ১৭” -এ অংশগ্রহণ করেছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com