মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সাদুল্লাপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১২ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুরে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে মামলার প্রধান আসামি মেহেদুল ইসলাম (১৯)কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, উদ্ধার হওয়া স্কুলছাত্রী সাদুল্লাপুর উপজেলার কিশামত শেরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি তারবিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসায় আরবি শিক্ষা গ্রহণ করতেন। বিদ্যালয়ে যাতায়াতের সময় অভিযুক্ত মেহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। ওই ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি পরিবারকে জানালে দুই পরিবারের মধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ সকাল ৮টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা মৌজার একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে মেহেদুল ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক ওই ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ১২ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট রাত ৯টা ২৫ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভোলাইল মরাখালপাড় আল মদিনা মসজিদ এলাকা থেকে প্রধান আসামি মেহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com