সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পাকিস্তানের পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে ট্রাম্পের দাবি, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর জবাব

  • সবশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৮ জন সংবাদটি দেখেছেন

পাকিস্তান গোপনে মাটির নিচে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে— এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “যে কোনো পরিস্থিতির জন্যই ভারত প্রস্তুত।”

রবিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, “যারা যা পরীক্ষা করতে চায়, তারা করুক। আমরা তাদের থামাতে যাব না। কিন্তু ভারত সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।”

সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রও পরমাণু অস্ত্র পরীক্ষা পুনরায় চালু করতে পারে। তখন তিনি যুক্তি হিসেবে কয়েকটি দেশের নাম উল্লেখ করেন— যার মধ্যে পাকিস্তানের নামও ছিল। তার মন্তব্যে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

রাজনাথ সিং আরও বলেন, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেক শক্তিশালী। “দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের সক্ষমতা অর্জন করেছি,” যোগ করেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com