ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার ২০২৭-২৮ মেয়াদের নবগঠিত জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নগরীর সিটি বাজারে জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত নেতারা শপথ গ্রহণ করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে এটিএম গোলাম মোস্তফা বাবু, সহ-সভাপতি হিসেবে মাওলানা মো. হিফজুর রহমান, মাওলানা মো. আশরাফ আলী ও মুহা. গোলজার হোসেন এবং সেক্রেটারি হিসেবে মুহা. মাহমুদুর রহমান রিপন সরকার দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. মো. সাইফুর রহমান, সহ-সম্পাদক হিসেবে মো. মোস্তাকিম সম্রাট, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জাহিদ হোসেন, মুহা. সাদ্দাম হোসেন ও মুহা. লিয়াকত বিন সিদ্দিক, প্রচার সম্পাদক হিসেবে মো. জিলকাদুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক হিসেবে মো. গোলাম মোস্তফা, অর্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. জাবের চৌধুরী জুয়েল, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মাওলানা আতাউর রহমান হামেদী, দাওয়াত ও জনশক্তি সম্পাদক হিসেবে মো. আরিফ হোসাইন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট সালেকুর রহমান, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক হিসেবে মাওলানা মুহা. হযরত আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. মোক্তার হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম এবং নির্বাচন ও জননির্বাচনী সম্পাদক হিসেবে মো. একরামুল হক শপথ নেন।
এ ছাড়া সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. হাবিবুর রহমান মণ্ডল, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. রিয়াজুল ইসলাম, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. জয়নাল আবেদীন, সহ-প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মাওলানা মো. আমিনুল ইসলাম, সহ-দাওয়াত ও জনশক্তি সম্পাদক হিসেবে মো. আতাউর রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে মো. আলতাব হোসেন, মাওলানা মো. বেলাল হোসেন, মো. রফিকুল ইসলাম ও মো. আনিচুর রহমান দায়িত্ব গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব কোনো ব্যক্তিগত মর্যাদা বা পদ-পদবির বিষয় নয়; এটি একটি আমানত। আল্লাহ তাআলা প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাই সংগঠনের দায়িত্বশীলদের ইখলাস, তাকওয়া, সততা, আমানতদারি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, দাওয়াত, সংগঠন পরিচালনা, জনকল্যাণ এবং ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি ব্যক্তিগত চরিত্র ও আমলকে সমৃদ্ধ করার মাধ্যমে সমাজে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। দায়িত্ব যেন কখনো ব্যক্তিস্বার্থ বা পদ-পদবির মাধ্যম না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে নবনির্বাচিত দায়িত্বশীলরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠা, সততা, আমানতদারি ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।