বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সুনামগঞ্জের যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  • সবশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২০৪ জন সংবাদটি দেখেছেন

ফিডার স্থানান্তরের কাজের কারণে শনিবার (৮ আগস্ট) সুনামগঞ্জের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

শুক্রবার (৭ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ চলছে। এর অংশ হিসেবে সড়ক ও জনপথ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তরের কাজ করা হবে।

এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা ফিডারের আওতাধীন পিটিআই স্কুল এলাকা, আমপাড়া, জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড, সোমপাড়া, আরপিন নগরের আংশিক এলাকা, মুক্তারপাড়া, পৌরবিপনি, কালীবাড়ী, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট ও এসপি বাংলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com