বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • সবশেষ আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ০ জন সংবাদটি দেখেছেন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধার সহকারী প্রকৌশলী মো. জয়নাল আবেদীন। এ সময় সহকারী প্রকৌশলী এএসএম আরেফ বিল্লাহ ডাকুয়া, উপসহকারী প্রকৌশলী মো. আজমির হোসেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য হলো, স্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com