বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

এসএসসিতে ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

  • সবশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৩১ জন সংবাদটি দেখেছেন

এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রাখার দাবি করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে এবং প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ছয়জন শিক্ষার্থী ছিল। শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জন করায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের ধারাবাহিকতা ধরে রেখেছে বিদ্যালয়টি। বিভিন্ন বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

২০২৫ সালে প্রতিষ্ঠানটি থেকে ৩২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছিল। ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন এবং ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন জিপিএ-৫ পায়।

এ ছাড়া ২০২২ সালে ২৬৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করে। ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন, ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন এবং ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন জিপিএ-৫ পায়। ২০১৭ সালেও ১৬৪ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছিল বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তাজরিয়ান হোসেন মুন বলেন, ‘বাবা-মা ও শিক্ষকদের পরিশ্রমের কারণেই আমার এ ফলাফল। আমি একটি ক্লাসও মিস করিনি। কোনো পরীক্ষা বা মডেল টেস্ট বাদ দিইনি। ফলে নিয়মিত চর্চা হয়েছে। জিপিএ-৫ পেয়ে খুব ভালো লাগছে। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া।’

নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বরাবরই ভালো ফলাফল করছে। এবার শতভাগ পাসের পাশাপাশি শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সারাদেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে আশা করছি, আমরা দেশসেরা অবস্থানে থাকব।’

তিনি বলেন, ‘নরসিংদীর মতো মফস্বল শহরে মানসম্মত শিক্ষা দেওয়ার অঙ্গীকার নিয়েই আমি ও আমার সহধর্মিণী নাসিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। আমি সবসময় চেয়েছি, সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মানবসম্পদে পরিণত হোক। যাতে আমাদের সমাজে শুধু সার্টিফিকেটধারী শিক্ষিত বেকার তৈরি না হয়।’

ভালো ফলাফলের পেছনে পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার কথা তুলে ধরে আবদুল কাদির মোল্লা বলেন, এই চার পক্ষকে কখনো একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হতে দেওয়া হয় না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, ‘একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের মূলমন্ত্র হচ্ছে পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়। প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লার সময়োপযোগী দিকনির্দেশনা এবং শিক্ষক-শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারণে এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সাফল্য অর্জন করে আসছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com