বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮৬ জন সংবাদটি দেখেছেন

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির দুই কেন্দ্রীয় নেতাকে।

সোমবার (১০ আগস্ট) রাতে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের জাতীয় নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে রংপুর জেলা ও রংপুর মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে পৃথকভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল ওয়াহাব মিনারকে রংপুর জেলা কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলকে রংপুর মহানগর কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের ২১ আগস্ট রংপুরে এবি পার্টির দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই সময় অ্যাডভোকেট আব্দুর রউফকে আহ্বায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্যের একটি কমিটি এবং আব্দুল বাছেত মারজানকে আহ্বায়ক ও মো. এনামুল হককে সদস্য সচিব করে ৪২ সদস্যের আরেকটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পুরোনো কমিটি বিলুপ্ত হওয়ার পর এখন দায়িত্বপ্রাপ্ত দুই কেন্দ্রীয় নেতার তত্ত্বাবধানে রংপুর জেলা ও মহানগরে নতুন কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com