বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮২ জন সংবাদটি দেখেছেন

সাতক্ষীরার তালা উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ের আয়োজন পণ্ড করে দেওয়া হয়। পরে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারাত-মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বিয়ের জন্য সোমবার (১০ আগস্ট) পাইকগাছার কপিলমুনি এলাকা থেকে পাত্রপক্ষ তাকে দেখতে আসে। মেয়ের মা ও মামার পছন্দে পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) গোপনে বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়।

বিষয়টি জানতে পেরে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা নেটজ বাংলাদেশ ও রিইবের ‘হোপ’ প্রকল্পের উপজেলা সিএসও কমিটির সদস্যরা দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের একটি দল মঙ্গলবার সকালে মনোহরপুর গ্রামে শিক্ষার্থীর মামার বাড়িতে যায়। ঘটনার সত্যতা পাওয়ার পর শিক্ষার্থী ও তার অভিভাবকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, “মেয়েটি অত্যন্ত মেধাবী। তার পড়াশোনা অব্যাহত রাখতে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে। বিয়ের নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।”

পরে অভিভাবকেরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না বলে লিখিত মুচলেকা দেন।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, বাল্যবিবাহ বন্ধ হওয়ার পরও বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিএসও সদস্যরা পুনরায় বারাত গ্রামে গিয়ে শিক্ষার্থীর খোঁজখবর নিয়েছেন, যাতে গোপনে আবার বিয়ের আয়োজন করা না হয়।

স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com