মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আড়াই বছর পর চালু হলো রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১২২ জন সংবাদটি দেখেছেন

নির্মাণ ও উদ্বোধনের প্রায় আড়াই বছর পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের। স্কুল পর্যায়ের বালিকা শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের মধ্য দিয়ে কমপ্লেক্সটির কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রংপুর মহানগরীর উত্তম এলাকায় অবস্থিত কমপ্লেক্সে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোত্তালেব সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকটের কারণে এতদিন মহিলা ক্রীড়া কমপ্লেক্সটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এবার এর কার্যক্রম শুরু করা হয়েছে। ভবিষ্যতে অর্থের অভাবে যেন এটি আর বন্ধ না হয়, সে জন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, স্কেটিংয়ে ভালো প্রশিক্ষণ নিয়ে রংপুর বিভাগকে বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করার লক্ষ্য রাখতে হবে। খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্য গড়ে তোলার পাশাপাশি পড়াশোনায়ও ভালো করতে হবে। আজকের শিশুদেরই ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দিতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিভাগীয় মহিলা অধিদপ্তরের উপপরিচালক সেলওয়ারা বেগম। এ সময় জেলা ক্রীড়া অফিসার মাসুদ আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বালিকা শিক্ষার্থীরা স্কেটিংয়ের বিভিন্ন ইভেন্টের প্রশিক্ষণে অংশ নেয়। দীর্ঘদিন পর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নিয়মিত প্রশিক্ষণের সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে প্রশিক্ষণার্থীরা।

রংপুর বিভাগের আট জেলার নারীদের খেলাধুলার প্রসার, উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে ২০১৭ সালে মহানগরীর উত্তম এলাকায় ১০ একর জমির ওপর এই ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২০২৩ সালের ২ আগস্ট।

তবে উদ্বোধনের পর প্রায় আড়াই বছর সেখানে নিয়মিত খেলাধুলা, প্রশিক্ষণ কিংবা উল্লেখযোগ্য কোনো আনুষ্ঠানিক কার্যক্রম ছিল না। অবশেষে বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের মধ্য দিয়ে ক্রীড়া কমপ্লেক্সটি কার্যকরভাবে ব্যবহারের যাত্রা শুরু করল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com