বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও কাজের সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করতে চায়। এ লক্ষ্যে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি দায়িত্ব ও কাজ করার সুযোগ করে দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করতে। আমরা চাই যারা সৎ ও দক্ষ কর্মকর্তা আছেন, তাদের আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে।”

তিনি বলেন, এই সম্মেলনকে তিনি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন হিসেবে দেখেন না। এনবিআরের কার্যক্রমের সাফল্যের ওপর সরকারের উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন অনেকাংশে নির্ভরশীল। তাই এ সম্মেলন ভবিষ্যৎ কার্যক্রমের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দীর্ঘ দেড় দশকের শাসনব্যবস্থার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ডও নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রভাব থেকে মুক্ত ছিল না। নিয়ম-নীতি উপেক্ষা করে ব্যক্তি বা দলীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার কারণে প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের মানুষ এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমেই সেই আস্থা অর্জন সম্ভব।”

করদাতাদের সেবা নিশ্চিত করতে এনবিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কর আদায় ব্যবস্থাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে হবে। করদাতারা যাতে স্বাচ্ছন্দ্যে কর দিতে পারেন, সে পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বৈদেশিক ঋণের ওপর অতিনির্ভরশীলতার পক্ষে নয়। ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা চাপিয়ে না দিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর বিকল্প নেই। এজন্য উৎপাদনমুখী ও গণমুখী অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়েছে, যা বিনিয়োগ, শিল্পায়ন, কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি করবে।

বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আধুনিক রাজস্ব কর্মকর্তাদের শুধু কর আইন জানলেই হবে না; অর্থনীতি, প্রযুক্তি, ব্যবসা ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কেও সম্যক ধারণা থাকতে হবে। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি।

একই করদাতার ওপর বারবার করের চাপ বাড়ানোর নীতিকে টেকসই নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কর প্রদানে সক্ষম কিন্তু করের আওতার বাইরে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে কর ব্যবস্থার আওতায় আনতে হবে। এ জন্য তথ্যভিত্তিক ও ডিজিটাল কর প্রশাসন গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

এনবিআরকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে, বরং বিশ্বাস করে।”

রাজস্ব আহরণের সাম্প্রতিক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ইতিবাচক ছিল। এটি কর্মকর্তাদের সক্ষমতার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com