মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলাদেশ আমাদের ম্যাচে ফেরার সুযোগই দেয়নি: ক্যামেরন গ্রিন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮৫ জন সংবাদটি দেখেছেন

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর হতাশ অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের লড়াকু সেঞ্চুরিও দলকে হার থেকে বাঁচাতে পারেনি। বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বলেছেন, প্রথম দিনের পর স্বাগতিকদের ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ।

ডারউইনে হার পেছনে ফেলে এবার ম্যাকাইয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দীর্ঘ অনুশীলনও করেছে দলটি।

অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গ্রিন বলেন, বাংলাদেশের এমন পারফরম্যান্সে তারা বিস্মিত নন। কারণ প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল তাদের।

গ্রিন বলেন, ‘এটা আমাদের অবাক করেনি। আমরা জানতাম, তারা ভালো দল। তারা দারুণ একটি ম্যাচ খেলেছে এবং প্রথম দিনের পর আমাদের সত্যিকার অর্থে ম্যাচে ফিরতে দেয়নি।’

বাংলাদেশ শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপর চাপ ধরে রেখেছিল উল্লেখ করে তিনি বলেন, প্রথম দিনের পরই তারা বুঝেছিলেন সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। ম্যাচে ফেরার জন্য অস্ট্রেলিয়া বিভিন্ন চেষ্টা করলেও তা কাজে আসেনি।

সেঞ্চুরির পরও অতৃপ্ত গ্রিন

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গ্রিন। ব্যক্তিগত সাফল্য পেলেও দলের বড় পরাজয়ে সেই সেঞ্চুরি তাকে পুরোপুরি তৃপ্তি দিতে পারেনি।

গ্রিন বলেন, একজন ক্রিকেটার মূলত দলের সাফল্যের জন্যই খেলেন। ব্যক্তিগতভাবে ভালো ফল পাওয়ার পরও দল না জিতলে অনুভূতিটা ভিন্ন হয়।

তার মতে, অস্ট্রেলিয়া যদি আরও ৫০ থেকে ৭৫ রান যোগ করতে পারত, তাহলে ম্যাচে ভালো অবস্থানে থাকার সুযোগ তৈরি হতে পারত। কিন্তু সেটি সম্ভব হয়নি।

নিজের সেঞ্চুরির ইনিংস নিয়ে গ্রিন জানান, ব্যাটিংয়ে বাড়তি কিছু করার চেষ্টা না করে নিজের পুরোনো ও সহজ পদ্ধতিতে ফিরে গিয়েছিলেন তিনি। গত কয়েক বছরে ব্যাটিংয়ে কিছু পরিবর্তনের চেষ্টা করলেও শেফিল্ড শিল্ডে খেলার সময় নিজের স্বাভাবিক পদ্ধতিতে ফিরে আত্মবিশ্বাস পেয়েছেন।

ম্যাকাইয়ে ঘুরে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া

ম্যাকাইয়ের মাঠ অবশ্য গ্রিনের জন্য সুখস্মৃতির। গত বছর এখানেই ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন তিনি। পরিচিত মাঠে ফিরে তাই আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

গ্রিন বলেন, যে মাঠে ভালো স্মৃতি রয়েছে সেখানে ফিরে আসা সব সময়ই আনন্দের। ম্যাকাইয়ের সুযোগ-সুবিধাকে বিশ্বমানের বলেও উল্লেখ করেন তিনি।

ডারউইনে বাংলাদেশের কাছে বড় ধাক্কা খাওয়ার পর এবার ম্যাকাইয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অস্ট্রেলিয়ার। অন্যদিকে প্রথম ম্যাচের দাপুটে জয় ধরে রেখে স্বাগতিকদের ওপর চাপ অব্যাহত রাখাই হবে বাংলাদেশের লক্ষ্য।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com