মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

হঠাৎ অসুস্থ বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ, হার্টে রিং বসানো হয়েছে

  • সবশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬১ জন সংবাদটি দেখেছেন
বিসিবির পরিচালক ফারুক আহমেদ-ফাইল ছবি
বিসিবির পরিচালক ফারুক আহমেদ-ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হার্টে ব্লক ধরা পড়ায় তাঁর হার্টে রিং বসানো হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন।

বিসিবির একজন শীর্ষ পরিচালক জানান, ফারুক আহমেদের শারীরিক অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত। সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে।

রোববার (৯ নভেম্বর) ঢাকায় পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবির দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স। জাতীয় দল তখন সিলেটে, নারী দল বিকেএসপিতে ও যুব দল রাজশাহীতে অবস্থান করছিল। তবে এই কনফারেন্সে উপস্থিত থাকতে পারেননি বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।

সন্ধ্যায় তাঁর হার্টে ব্লক ধরা পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শে রিং বসানো হয়।

সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসনে যুক্ত আছেন এবং বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com