মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মহাষ্টমীতে কুমারী পূজায় ভক্তদের ভিড়

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ জন সংবাদটি দেখেছেন

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পাঁচদিনের এই দুর্গোৎসবের তৃতীয় দিনে রংপুরের ঐতিহ্যবাহী মাহিগঞ্জ জেবিসেন রোডের রামকৃষ্ণ আশ্রমে এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

‘কুমারী মায়িকি জয়, দুর্গা মায়িকি জয়’ স্লোগানে কুমারী দেবীকে মণ্ডপে আনা হয়। দুর্গা প্রতিমার সামনে কুমারী দেবীর বেদি স্থাপন করে জীবন্ত দুর্গাকে প্রতিষ্ঠা করা হয়। পূজার শুরুতেই মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। পরে পাঁচটি পবিত্র উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত ও ভক্তরা।

৭ বছরের অপ্রাপ্ত মধুবন্তী ঘোষকে দেবী দুর্গার সাজে সাজিয়ে এই পূজা অনুষ্ঠিত হয়। রংপুর শহরের এই কুমারী পূজা একমাত্র মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রমেই আয়োজন করেন সনাতনীরা। কুমারী পূজার মাধ্যমে অশুভ শক্তি বিনাশ, হিংসা ও বিদ্বেষ থেকে মুক্তি এবং শান্তি প্রতিষ্ঠার আবেদন জানান পূজারীরা। পাশাপাশি নারীর প্রতি মাতৃতুল্য শ্রদ্ধা প্রদর্শনের জন্য এই পূজার আয়োজন করা হয়।

পূজার সময় ঢাক-ঢোল, শঙ্খ, কাঁসর ও ঘণ্টার সুরে মণ্ডপ মুখর হয়ে ওঠে। ভক্তরা ঘুরে ঘুরে উলুধ্বনি দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। শেষ পর্যায়ে প্রসাদ বিতরণ করা হয়। মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে ভোর থেকে শত শত ভক্ত উপস্থিত ছিলেন। সবাই মিলে হিংসা ও বিদ্বেষ ভুলে অশুভ শক্তির বিনাশ এবং শান্তির জন্য প্রার্থনা করেন।

পূজামণ্ডপ পরিদর্শন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সভাপতি ডা. অজয় কুমার রায় বলেন, আমাদের পূজায় আনন্দ উৎসবের কোনো ঘাটতি নেই। শারদীয় দুর্গাপূজা আড়ম্বর পরিবেশে উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপে ভক্তদের উপস্থিতিই সেটির প্রমাণ। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com