মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

খালেদা জিয়ার সাজে চমকের চমক, প্রশংসায় ভাসালেন নেটিজেনরা

  • সবশেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০৭ জন সংবাদটি দেখেছেন

চোখে সানগ্লাস, পরনে হালকা রঙের শাড়ি, গলায় মুক্তোর মালা। প্রথম দেখায় মনে হতে পারে ক্যামেরার সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তবে একটু ভালো করে দেখলেই বোঝা যায়, তিনি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

খালেদা জিয়ার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর নতুন পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন তুলে ধরতে গিয়ে তার পরিচিত লুকেই হাজির হয়েছেন চমক।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভ্লগ সিরিজটির দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বের দৃশ্য ধারণ করা হয়েছে ঢাকার জিয়া উদ্যানসহ কয়েকটি স্টুডিও লোকেশনে।

খালেদা জিয়ার পরিচিত লুকে চমক

ভিডিওতে চমকের পরনে দেখা যায় হালকা রঙের প্রিন্টের শাড়ি। চোখে সানগ্লাস এবং গলায় মুক্তোর মালা। পোশাক থেকে শুরু করে পুরো সাজসজ্জাতেই খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির ছাপ রাখার চেষ্টা করা হয়েছে।

ভিডিও প্রকাশের পরই চমকের সাজ, অভিব্যক্তি ও উপস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকেই তার এই রূপান্তরের প্রশংসা করেছেন।

কেউ মন্তব্য করেছেন, প্রথম দেখায় তাকে খালেদা জিয়া বলেই মনে হয়েছে। আবার অনেকের মতে, ভিডিওর কিছু মুহূর্তে চমকের উপস্থিতি এতটাই বাস্তবসম্মত ছিল যে পর্দায় খালেদা জিয়াকেই দেখছেন বলে মনে হয়েছে।

এক দর্শক মন্তব্য করেছেন, ভিডিওটি হৃদয় ছুঁয়ে গেছে এবং পুরো উপস্থাপনা ছিল অসাধারণ। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখেছে বলেও মন্তব্য করেছেন অনেকে।

অভিনয়ের বাইরেও আলোচনায় চমক

তবে চমকের এই আয়োজন শুধু অভিনয় কিংবা ভ্লগিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন তিনি। সে সময় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী।

যেভাবে শোবিজে চমকের পথচলা

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। তিন বছরের বিরতির পর ২০২০ সালে ছোটপর্দায় অভিনয় শুরু করেন।

পরবর্তী সময়ে ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে নিয়মিত ভ্লগিং করছেন চমক। এবার খালেদা জিয়ার সাজে তার ব্যতিক্রমী উপস্থিতি সেই ভ্লগ সিরিজে যোগ করেছে নতুন মাত্রা। আর ভিডিও প্রকাশের পর নেটিজেনদের প্রতিক্রিয়া বলছে, চমকের এই ‘চমক’ বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন দর্শকরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com