বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

‘সরিয়ে দেওয়া হলো রংপুরের কমিশনারকে’ খবরটি সত্য নয়: আরপিএমপি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে আজ ২৫ আগস্ট সরিয়ে দেওয়া বা নতুন করে বদলি করা হয়নি। তিনি গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন পেয়েছেন। ফলে তাঁর পদায়নের সঙ্গে নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে আরপিএমপি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে ‘সরিয়ে দেওয়া হলো রংপুরের কমিশনারকে’ এমনভাবে সংবাদ প্রকাশ করা হচ্ছে, যাতে জনমনে ধারণা তৈরি হচ্ছে মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের পর পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিষয়টি তথ্যগতভাবে সঠিক নয়।

পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্মারক নম্বর ৪৪,০০,০০০০.০০০.০৯৪.১৯.০০৮৫.২৫-২৯৩, তারিখ ১২ আগস্ট ২০২৬ অনুযায়ী মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদ থেকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

অর্থাৎ, ১২ আগস্টই তাঁর পদায়নের সিদ্ধান্ত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সম্পন্ন হয়। অন্যদিকে মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনের হত্যাকাণ্ড ঘটে ২২ আগস্ট। তাই হত্যাকাণ্ডের পর তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বা ওই ঘটনার কারণে তাঁর পদায়ন হয়েছে, এমন তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে পুলিশ।

আরপিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ আবদুল মাবুদের নেতৃত্বে মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের তদন্তে দ্রুত অগ্রগতি অর্জিত হয়। ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে নামে এবং কয়েক ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের প্রাথমিক রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ আলামত ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলে দাবি করেছে আরপিএমপি।

পুলিশের দাবি, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ কমিশনারের নেতৃত্ব, নিবিড় তদারকি এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরপিএমপি বলছে, সঠিক তথ্য জনগণের জানার অধিকার এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনআস্থা অটুট রাখার অন্যতম ভিত্তি। তাই পূর্বনির্ধারিত প্রশাসনিক সিদ্ধান্তকে কোনো ঘটনার সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com