মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার দুই

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩০ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৮৭ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তাররা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধারাই গ্রামের আশরাফুল ইসলাম (৩৬) এবং যশোর জেলার কোতোয়ালি থানার বাহাদুরপুর গ্রামের মো. কামাল হোসেন সুমন (২৭)।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল কামারজানি বাজারসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়।

অভিযানের সময় দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা দুটি প্যাকেট থেকে মোট ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় তাদের সহযোগী মনোয়ারুল ইসলাম (৩৫) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে গ্রেপ্তার দুজন এবং উদ্ধার করা ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com