মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ২

  • সবশেষ আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮২ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আলন চন্দ্র বর্মন ও কনস্টেবল সুজন চন্দ্র। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাতীবান্ধা থানায় করা একটি চুরির মামলার আসামি ফিরোজ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করতে চার পুলিশ সদস্য চেয়ারম্যানপাড়া এলাকায় যান। জুমার নামাজের পর ফিরোজকে গ্রেপ্তারের সময় তার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে এসআই আলন চন্দ্র বর্মন ও কনস্টেবল সুজন চন্দ্র আহত হন।

মামলার বাদী লাইজু মিয়া বলেন, ‘ফিরোজ হোসেন আমার একটি ছাগল চুরি করে। এ ঘটনায় আমি হাতীবান্ধা থানায় অভিযোগ দিই। দুপুরে সেই মামলার আসামিকে ধরতে গেলে তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।’

স্থানীয় বাসিন্দা লাভলু হোসেন বলেন, ‘জুমার নামাজের পর চুরির মামলার আসামিকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এটি খুবই দুঃখজনক ঘটনা।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com