বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

যুবদের কর্মসংস্থানে ইআইটির উদ্যোগে নিয়োগপত্র পেলেন ২৫ জন

চাকরির পেছনে নয়, দক্ষতা অর্জনে গুরুত্ব দেওয়ার আহ্বান ত্রাণমন্ত্রীর

  • সবশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১১ জন সংবাদটি দেখেছেন

দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি) রংপুর। এ উদ্যোগের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন যুব ও যুব মহিলার মধ্যে কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করা ২৫ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।

‘আজকের প্রশিক্ষণ, আগামীর সমৃদ্ধি’ প্রতিপাদ্যে রোববার (৩০ আগস্ট) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআইটি রংপুরের পরিচালক মোহাম্মদ নাজমুল আলম নাজু।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি (SICIP) কর্মসূচির সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও উপসচিব সোহেল মাহমুদ, ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের মির্জা নুরুল গনিত শোভন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, রিহ্যাবের সচিব ও চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম আবেগ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলোয়ারা বেগমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলা কর্মসহায়ক যন্ত্রপাতি গ্রহণ করেন। আয়োজকদের মতে, এসব উপকরণ ব্যবহার করে তারা নিজেদের দক্ষতার আলোকে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। একই অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করা ২৫ জনের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেওয়া হয়।

বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমানে শুধু চাকরির অপেক্ষায় না থেকে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজস্ব কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা প্রয়োজন। তিনি বলেন, প্রশিক্ষণকে কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

মন্ত্রী আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে উঠলে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। প্রশিক্ষিত যুবকদের হাতে প্রয়োজনীয় উপকরণ তুলে দিলে তারা নিজেদের উদ্যোগে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন, যা পরিবার ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিপুল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত করা গেলে যুবসমাজের আত্মবিশ্বাস বাড়বে এবং বেকারত্ব হ্রাস পাবে। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

ইআইটি রংপুর কর্তৃপক্ষ জানায়, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রশিক্ষিত জনশক্তিকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও প্রশিক্ষণের পাশাপাশি কর্মসহায়ক উপকরণ ও চাকরির সুযোগ সৃষ্টির মাধ্যমে যুব ও যুব মহিলাদের স্বাবলম্বী করার কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে কর্মসহায়ক যন্ত্রপাতি ও নিয়োগপত্র পাওয়া প্রশিক্ষণার্থীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই উদ্যোগ তাদের নতুনভাবে স্বপ্ন দেখার সুযোগ তৈরি করেছে। অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে তারা এখন আরও বেশি আত্মবিশ্বাসী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com