প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ডোনাল্ড ট্রাম্প এ আগ্রহের কথা জানিয়েছেন।
চিঠিতে বাংলাদেশ সরকারের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে মনোযোগ দিয়েছেন, সেটিও তিনি ভুলবেন না বলে চিঠিতে উল্লেখ করেন।
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসাও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার আগ্রহের কথাও চিঠিতে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্টর্র্।