মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

জন্মাষ্টমীর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী

সব ধর্মের লক্ষ্য মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ জন সংবাদটি দেখেছেন
বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার বা অশুভ শক্তিকে সমর্থন করে না। ধর্মীয় বিশ্বাসে ভিন্নতা থাকলেও সব ধর্মের মূল লক্ষ্য মানবকল্যাণ, ন্যায়বিচার, সহমর্মিতা ও শান্তি প্রতিষ্ঠা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য উদাহরণ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করছে এবং দেশ গঠনে সবারই সমান দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, দেশকে আরও উন্নত, নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা বর্তমান প্রজন্মের অন্যতম দায়িত্ব। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বজায় থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সমাজে অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, অধিকাংশ মানুষ ন্যায় ও কল্যাণের পক্ষে অবস্থান নেয়। ভালো মানুষের সম্মিলিত শক্তিই সমাজ থেকে অন্যায় দূর করতে পারে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি কুমিল্লার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা প্রশাসক মিজ রোজী আক্তার।

এ সময় উদযাপন কমিটির সদস্যসচিব শ্রী দিলীপ নাগ কানাই, যুগ্ম আহ্বায়ক শ্রী সুব্রত চৌধুরী তপু, শ্রী সঞ্জিত দেবনাথসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃষিমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com