মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল হতে পারে এ সপ্তাহেই: ইসি সচিব

  • সবশেষ আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ জন সংবাদটি দেখেছেন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন বর্তমানে দুটি নির্বাচন নিয়ে কাজ করছে। এর একটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আখতার আহমেদ বলেন, ‘আমরা আগামীতে দুটো নির্বাচন নিয়ে কাজ করছি। একটা হচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন; যেখানে মহামান্য রাষ্ট্রপতি তাঁর রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পরে ঠাকুরগাঁও আসনটা শূন্য হয়েছে। আমরা সেখানে নির্বাচন করব। নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে, নিচ্ছি।’

উপনির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হতে পারে—এমন প্রশ্নে ইসি সচিব জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা হতে পারে বলে তাঁর ধারণা। তবে এটিকে এখনই নিশ্চিত তথ্য হিসেবে ধরে না নেওয়ার অনুরোধ জানান তিনি।

এর আগে রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সেটার আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি, অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিডিউলটা ডিক্লেয়ার করতে পারব।’

নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে পূজা ও বিভিন্ন পরীক্ষার সময়সূচিসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে বলেও জানিয়েছিলেন নির্বাচন কমিশনার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দিন থেকেই তাঁর সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য হয়।

এখন আসনটিতে উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হলে ভোটগ্রহণের তারিখসহ নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানা যাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com