মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বিসিবি কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জাহানারা আলমের

  • সবশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭০ জন সংবাদটি দেখেছেন
জাহানারা আলম নারী ক্রিকেটার-সংগৃহীত ছবি
জাহানারা আলম নারী ক্রিকেটার-সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম আবারও আলোচনায়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ কয়েকজন কর্মকর্তা ও খেলোয়াড়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন।

এর আগে জ্যোতির বিরুদ্ধে দেওয়া বক্তব্যে বিসিবি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিযোগগুলো “ভিত্তিহীন ও অসত্য” বলে বিবৃতি দেয়। তবে এবার নতুন সাক্ষাৎকারে জাহানারা অভিযোগের পরিধি আরও বাড়িয়েছেন।

তার অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত নারী দলের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াজ, কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, পিংকি, নাহিদা, ও রিতুমনি। তিনি দাবি করেন, এসব ব্যক্তির কেউ কেউ তাকে মানসিক ও শারীরিকভাবে হয়রানি করেছেন।

জাহানারা বলেন, অভিযোগ করেও কোনো ফল পাননি তিনি। তার ভাষায়, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। বিসিবির নারী উইংয়ের তৎকালীন প্রধান নাদেল স্যারকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক থাকত, পরে আবার আগের অবস্থায় ফিরে যেত।”

এ বিষয়ে বিসিবির এক পরিচালক বলেন, “অভিযোগগুলো অনেকের বিরুদ্ধে এসেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং বোর্ডে তোলা হবে। সভাপতিকেও জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে বিসিবি এক বিবৃতিতে বলেছিল, “বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে, যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক পর্যায়ে অগ্রগতি দেখাচ্ছে।”

অন্যদিকে, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন, “এগুলো সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।”

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে ৭ ম্যাচে ১ জয়ে ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে আসর শেষ করেছে তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com