আগামী বছর থেকেই শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। প্রথম পর্যায়ে অস্থায়ী ক্যাম্পাসে ছয়টি বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসরাফিল শাহীন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
উপাচার্য বলেন, শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই প্রস্তাবিত ছয়টি বিভাগের অনুমোদন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোগত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ঠাকুরগাঁও শহরে একটি অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে সোমবার দীর্ঘদিনের প্রত্যাশিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি ছিল তার প্রথম সরকারি সফরের দ্বিতীয় দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি।