বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ জন সংবাদটি দেখেছেন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চায়। তার দাবি, শেখ হাসিনা বর্তমানে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, ভারতের সঙ্গে আলোচনার সময় শেখ হাসিনার বিষয়টি উত্থাপন করা হয়েছিল। তিনি বলেন, সরকার শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার অপেক্ষায় নেই, বরং তাকে ফিরিয়ে আনার উদ্যোগ চায়।

উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তার আর আপিলের সুযোগ নেই। ফলে দেশে ফিরলে বিচার পুনর্বিবেচনার সুযোগও থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারই প্রতিক্রিয়ায় এ বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com