বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

গণমাধ্যম গণতন্ত্রের মূল শক্তি, সাংবাদিকদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান রাষ্ট্রপতির

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ জন সংবাদটি দেখেছেন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হলো গণমাধ্যম। তাই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে গণমাধ্যমকেও সুরক্ষিত রাখতে হবে।

মঙ্গলবার বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিভক্তি নয়, ঐক্যই সাংবাদিকদের শক্তি।

এ সময় তিনি বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তার মতে, এসব গণমাধ্যম চালু হলে প্রায় এক হাজার সাংবাদিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, গণহারে ছাঁটাই প্রতিরোধ এবং দ্রুত দশম ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি রাষ্ট্রপতি সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক কল্যাণ, প্রেস ক্লাবের উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com