মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ জন সংবাদটি দেখেছেন

আগামী শিক্ষাবর্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়বস্তু পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি উপযোগী করে জুলাই গণ-অভ্যুত্থানের কারণ, ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহীদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং এর ঐতিহাসিক গুরুত্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলের গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হস্তক্ষেপের মতো বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগ, সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা, চারুকলা ও সংগীতচর্চা বাধ্যতামূলক করা এবং ২০২৬-৩১ মেয়াদে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনার কথাও সংসদে তুলে ধরা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com