বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মাদক ও পরোয়ানাভুক্ত আসামির বিরুদ্ধে

রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ জন সংবাদটি দেখেছেন

রংপুর মহানগরীতে মাদক, মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মহানগরজুড়ে টানা ২৪ ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, হারাগাছ থানার অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আনন্দ হোসেন বাবু (২৪), পরোয়ানাভুক্ত মো. দিদারুল ইসলাম ও মো. সবুজ মিয়া এবং ১০ পিস ইয়াবাসহ মো. মিলন (৩৬) রয়েছেন।

তাজহাট থানার অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৫ জন। তাদের মধ্যে ১০০ গ্রাম গাঁজাসহ মো. জিয়ারুল ইসলাম (২২), পরোয়ানাভুক্ত মো. তহিদুল ইসলাম ও মো. বুলু মিয়া এবং মাদক সেবনের অভিযোগে মো. জনি মিয়া (৩৮) ও মো. জাহাঙ্গীর আলম (৩৭) রয়েছেন।

কোতয়ালী থানার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দীপক চন্দ্র বিশ্বাস (৩৫) ও মো. কাজল মিয়া, পরোয়ানাভুক্ত মো. জিয়াউর ইসলাম (৪০) ও মো. সোহানুর রহমান সোহান, ১১ পিস ইয়াবাসহ মো. রাতুল মিয়া (২২), ৫০ গ্রাম গাঁজাসহ মো. সুজন (৪৩) এবং গাঁজা নিয়ে প্রবেশ ও সেবনের অভিযোগে মো. রিয়াজুল ইসলাম রনি (৩৮) রয়েছেন। এছাড়া চুরির অভিযোগে মো. রিমান (২৬) ও মো. আল আমিন ইসলাম আপন (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি TECNO SPARK GO 19 মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে মোছা. মল্লিকা বেগম (৩৮)কেও গ্রেপ্তার করা হয়।

হাজীরহাট থানার অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—নন-এফআইআর প্রসিকিউশনভুক্ত মো. মোরছালিম হোসাইন (২২) ও মো. রিফাত হোসাইন (১৯) এবং পরোয়ানাভুক্ত মো. আবুল বাশার। পুলিশ জানায়, আবুল বাশারকে সাভার থানা, গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মাহিগঞ্জ থানার অভিযানে গ্রেপ্তার হয়েছেন সাতজন। তাদের মধ্যে মামলার আসামি মো. শাহ আলম (৩৮), নন-এফআইআর প্রসিকিউশনভুক্ত মো. আজিজুল ইসলাম (২৭), মো. রতন মিয়া (২৫) ও মো. আরিফ ইসলাম (২০), পরোয়ানাভুক্ত মো. রাজু মিয়া (৩২) ও আঃ রহমান (৩৮) এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে মো. আনোয়ার হোসেন (৫০) রয়েছেন।

এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে মো. মোজাম্মেল হোসেন মিন্টু (৪৭)কে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরপিএমপি জানিয়েছে, অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগরজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com