বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

রাশেদ খান

জামায়াতের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন
জামায়াতে ইসলামীর ঘোষিত লং মার্চ আওয়ামী লীগকে আবার রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘লং মার্চের নামে সড়ক বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে জ্বালানি অপচয় হচ্ছে।’

তবে ভিন্নমতের প্রতি সম্মান দেখিয়েই জামায়াতের কর্মসূচিতে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।

আজ শুক্রবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ ও তিনি গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান।

জামায়াতের লং মার্চ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘জামায়াতের লং মার্চের সব দাবি সরকার বাস্তবায়ন করেছে।

এরপরও এ ধরনের কর্মসূচি নেওয়া অযৌক্তিক। লং মার্চের কারণে বিভিন্ন সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে জানিয়েছে তিনি বলেন, ‘সরকার ভিন্নমতের প্রতি সম্মান দেখায়। তাই জামায়াতের কর্মসূচিতেও সরকার সহযোগিতা করবে।

তবে কর্মসূচির কারণে যাতে সাধারণ মানুষের দুর্ভোগ না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি।

এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘দুর্নীতি দমন কমিশন বিষয়টি দেখছে। তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী বিচার হবে।’

এর আগে সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন রাশেদ খান। সেখানে চিকিৎসাসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com