মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৭ জন সংবাদটি দেখেছেন
হামজা চৌধুরি ঢাকায় পৌঁছলে তাকে শুভেচ্ছা জানাচ্ছে কর্মকর্তা। ছবি: বাফুফে
হামজা চৌধুরি ঢাকায় পৌঁছলে তাকে শুভেচ্ছা জানাচ্ছে কর্মকর্তা। ছবি: বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরি ঢাকায় পৌঁছেছেন। সোমবার (১০নভেম্বর) দুপুর ১২টার মধ্যে তার বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট মিস করায় বিকেল ৫টার দিকে তিনি দেশে আসেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, লেস্টার সিটির এই খেলোয়াড় সময়মতো বিমানবন্দরে যেতে না পারায় নির্ধারিত ফ্লাইটটি মিস করেন। পরে নিজ উদ্যোগে নতুন টিকিট কেটে পরবর্তী ফ্লাইটে করে ঢাকায় ফেরেন তিনি।

আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

হামজা চৌধুরি এই ম্যাচগুলোতে অংশ নিতে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন বলে বাফুফে নিশ্চিত করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com