বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ভুল করে পাটবোঝাই নৌকা ভারতে, ১১ দিন পর মুক্ত রাজশাহীর ৫ ব্যবসায়ী।

  • সবশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন

পাট কিনে নৌকায় ফেরার পথে দিকভ্রান্ত হয়ে ভারতের সীমান্তে ঢুকে পড়া রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ ব্যবসায়ী ১১ দিন পর দেশে ফিরেছেন। শুক্রবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে। তবে তাঁদের পাটবোঝাই নৌকা, পাট ও দুটি সাইকেল এখনো ভারতে রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের সাগরপাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে আলাইপুর বিজিবি ক্যাম্পের মাধ্যমে পাঁচজন বাংলাদেশে ফেরেন। পরে আলাইপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন পদ্মা নদীর তীরে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দেশে ফেরা পাঁচজন হলেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজছাত্র মোশাররফ হোসেন (২২), শাহাবুল আলী (৪২), বাবর আলী (৪৫), নৌকার মাঝি আসাদুল ইসলাম (৪১) ও সাইফুল ইসলাম (৫৮)।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার চর থেকে পাট কিনে নৌকায় বাঘায় ফিরছিলেন তাঁরা। পদ্মা নদীর তীব্র স্রোতে একপর্যায়ে দিকভ্রান্ত হয়ে তাঁদের নৌকাটি সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার ভেতরে চলে যায়। সেখানে বিএসএফের একটি টহল দল তাঁদের আটক করে।

আটকের খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা আলাইপুর বিজিবি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাঁদের ফেরত দেওয়া সম্ভব নয়।

পাঁচজনকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ। তিনি রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

নৌকার মাঝি আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, তাঁর ভাইসহ পাঁচজনকে ভারতের রানীনগর থানায় রাখা হয়েছিল। প্রথমে বিএসএফ সদস্যরা তাঁদের বিষয়ে ভুল বুঝেছিলেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন। তাঁরা ভুল করে সীমান্ত অতিক্রম করেছেন—বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁদের সঙ্গে কোনো অসম্মানজনক আচরণ করা হয়নি; বরং যত্নে রাখা হয়েছিল বলে জানান তিনি।

পাঁচজনকে স্বজনদের কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সাঈদ। তিনি জানান, পাঁচ ব্যবসায়ীর নৌকা, পাট ও দুটি সাইকেল এখনো ভারতে রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে এসব মালামাল ফেরত দেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com