বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ককটেল বি’স্ফো’রণ-অ’গ্নি’সং’যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সবশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েকজনকে মোটরসাইকেলসহ আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে। তাঁর দাবি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর দু-একটি স্থানে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হাইকোর্ট ও যাত্রাবাড়ীর ঘটনায় গ্রেপ্তার

হাইকোর্টের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যাত্রাবাড়ীর ঘটনায়ও গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, চালক ও সহকারী ছাড়া বিভিন্ন স্থানে পার্ক করে রাখা কয়েকটি বাসে রাতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। শনাক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের সঙ্গে সম্পর্ক নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের আগে সাম্প্রতিক ঘটনাগুলো দেশে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে—এমন বার্তা আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন প্রতিবছর অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সঙ্গে সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, বিরোধী দলের কর্মসূচি অনেক আগেই ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বলবে পররাষ্ট্র মন্ত্রণালয়

বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানাবে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্য চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ পাঠানো হয়েছে। বিষয়টি সরকার অনুসরণ করছে এবং ভারত সরকার এসব অনুরোধ বিবেচনায় নেবে বলে আশা করেন তিনি।

তেজগাঁওয়ে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে

তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটকের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নামাজ শেষ হওয়ার পর কয়েকজন সেখানে বসে আলোচনা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে সন্দেহজনক কোনো তথ্য বা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে তাঁদের হস্তান্তর করা হয়েছে।

বাকি ব্যক্তিদের বিষয়ে তিনি দাবি করেন, জিজ্ঞাসাবাদ ও ফোনের ফরেনসিক পরীক্ষায় ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি সংগঠন গড়ে তোলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

উগ্রপন্থার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে বলেও জানান তিনি।

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন

দেশের চলমান তেল, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতের দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার প্রভাব বর্তমান পরিস্থিতিতে পড়েছে।

গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলোর জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

‘প্রায় ১৫০টি কূপ খননের কাজ চলছে’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধানের অংশ হিসেবে প্রায় ১৫০টি কূপ খননের কাজ চলছে। তাঁর অভিযোগ, দেশে স্থলভাগ ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের যথেষ্ট উদ্যোগ না নিয়ে আগের সরকার আমদানির ওপর বেশি নির্ভর করেছিল।

বর্তমান সরকার গত ছয় মাসে পরিকল্পিতভাবে দেশীয় গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বলেও দাবি করেন তিনি।

‘বিচার বিভাগ স্বাধীন’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নিচ্ছে, সেটিও বিবেচনায় নিতে হবে।

বিচারপ্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপ নেই দাবি করে তিনি বলেন, বিচারিক কার্যক্রম বিচার বিভাগ পরিচালনা করে এবং বিচার বিভাগ স্বাধীন।

দ্রুত অপরাধের বিচার সম্পন্ন করার মাধ্যমে দেশে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, বিচারহীনতার সংস্কৃতি বিভিন্ন ধরনের অপরাধকে উৎসাহিত করে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com