মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রাজশাহীতে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৭ জন সংবাদটি দেখেছেন

রাজশাহী নগরীর সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, রাতে দুর্বৃত্তরা পরিত্যক্ত দলীয় কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

ওসি মাছুমা মুস্তারী আরও জানান, “ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করা হবে।”

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারাও ঘটনাস্থল পরিদর্শনে যান। তারা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বিস্ফোরণের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ কেউ জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের দোকানপাটের কর্মচারীরা বাইরে বেরিয়ে আসেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com