বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

দু-একটা ককটেল ফুটিয়ে, বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না: জাহেদ উর রহমান

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে দেশে কোনো রাজনৈতিক সংকট দেখছেন না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় দু-একটা ককটেল ফুটেছে, বাসে আগুন হয়েছে, এগুলো করে আসলে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।’

‘কোনো রাজনৈতিক সংকট দেখছি না’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তাঁরা দেশে কোনো রাজনৈতিক সংকট দেখছেন না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করবে—এ বাস্তবতা মেনে নিয়েই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত বলে মত দেন তিনি।

সরকারের কোনো ব্যর্থতা থাকলে সেই নির্দিষ্ট ইস্যুতে চাপ তৈরির পক্ষে মত দেন জাহেদ উর রহমান।

এ প্রসঙ্গে ভারতের সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, ককরোচ জনতা পার্টি বড় আন্দোলন করেছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে কৃষকেরাও দীর্ঘ আন্দোলন করেছেন। দিল্লি কার্যত অচল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও সরকারের পদত্যাগের দাবি তোলা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

জাহেদ উর রহমানের মতে, সরকারের যেখানে ব্যর্থতা রয়েছে, সেখানে চাপ তৈরি করাই ভালো রাজনৈতিক পন্থা।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com