মেহেদি হাসান: রংপুর সিটি বাজারে গত এক সপ্তাহে কাঁচা সবজির দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। বাজারের ৮০ শতাংশ সবজির দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সবজি ব্যবসায়ীরা।
তাদের দাবি, সবজির যোগান বাড়লেও পরিবহন ব্যয় বৃদ্ধি ও স্থানীয় সিন্ডিকেটের প্রভাবে দাম কমছে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিটি বাজার ঘুরে দেখা যায়— কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০-১২০ টাকা, ফুলকপি, বাঁধাকপি ও বেগুন বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া, পটল ও করলা বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা, টমেটো (কাঁচা/পাকা) বিক্রি হচ্ছে ১৩০-১৬০ টাকা, আদা ও রসুন বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকা, পেপে কেজিপ্রতি ২০ টাকা, কলা হালি ২০ টাকা
এছাড়াও অন্যান্য মৌসুমি সবজির দামেও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। রংপুরের আলির বাজারে আলুর দামে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
শীল আলু ১৬০-১৮০ টাকা (প্রতি ৫ কেজি), কাটিনাল: ৭০-৯০ টাকা (প্রতি ৫ কেজি), ঝাউ: ১৩০-১৭০ টাকা (প্রতি ৫ কেজি), সাদা আলু: ১০০ টাকা (প্রতি ৫ কেজি), পাখি আলু: ১২০ টাকা (প্রতি ৫ কেজি)।
শাকের বাজারেও দাম অপরিবর্তিত রয়েছে- লাল শাক, পুই শাক, পালং শাক, সরিষা শাকসহ অন্যান্য সব শাক ১৫-২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
খুচরা ও পাইকারি দোকানের মধ্যে কিছুটা দামের পার্থক্য থাকলেও সামগ্রিকভাবে বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে।
বাজারের একাধিক বিক্রেতা জানিয়েছেন, “সবজির সরবরাহ ঠিক আছে। তবে জ্বালানি ও পরিবহন খরচ না কমলে দামের তেমন পরিবর্তন আশা করা যাচ্ছে না।”