বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

রংপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সবশেষ আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।

বুধবার বিকেলে রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে আয়োজিত কর্মসূচিতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, জনগণের জানমাল ও দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম এবং আহ্বায়ক আল ইমরান সুজন তাদের বক্তব্যে বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।

অন্যদিকে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দল দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর শাপলা চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দেন। তারা বলেন, দেশের রাজনীতিতে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং জনগণের মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত টেকসই হবে না।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন ও আহ্বায়ক ইমরান হোসেন বলেন, দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com