মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, সাধারণ বিসিএস কবে?

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকসংকট কমাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর মধ্য দিয়ে আগামী বিসিএস সাধারণ নাকি বিশেষ হবে—চাকরিপ্রার্থীদের মধ্যে চলা সেই অনিশ্চয়তারও অবসান হলো। চিকিৎসক নিয়োগের বিশেষ বিসিএসটিই হচ্ছে ৫১তম বিসিএস। ফলে পরবর্তী সাধারণ বিসিএস হবে ৫২তম।

পিএসসি এক বছরের মধ্যে একটি বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

পদ ৫ হাজার

পিএসসি সূত্র জানায়, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকসংকট মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় চাহিদাপত্র ও নির্দেশনা পিএসসিতে পাঠানো হয়।

৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিকেল অফিসার এবং ৩০০ জন ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, সরকারের চাহিদাপত্র পাওয়ার পর কমিশন দ্রুত প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম ও বোর্ড সভার পর্যালোচনা শেষ করে।

তাঁর ভাষ্য, সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি তৈরির আগেই চিকিৎসকদের বিশেষ বিসিএসের আনুষ্ঠানিকতা চূড়ান্ত হওয়ায় এটিকেই ‘৫১তম বিসিএস’ হিসেবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

যেভাবে হবে পরীক্ষা

পিএসসি সূত্র অনুযায়ী, চিকিৎসকদের এই বিশেষ বিসিএসে সাধারণ বিসিএসের মতো দীর্ঘ লিখিত পরীক্ষার প্রক্রিয়া থাকছে না।

২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দ্রুত চূড়ান্ত ফল প্রকাশ করে নতুন চিকিৎসকদের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়নের লক্ষ্য রয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

৫২তম সাধারণ বিসিএস কবে?

৫১তম বিসিএস বিশেষ হওয়ায় সাধারণ ক্যাডারপ্রত্যাশীদের নজর এখন ৫২তম বিসিএসের দিকে।

পিএসসির পূর্বঘোষিত বিসিএস ক্যালেন্ডার বা রোডম্যাপ অনুযায়ী, আগামী নভেম্বর মাসে নতুন সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে। সে হিসাবে পরবর্তী সাধারণ বিসিএস হবে ৫২তম বিসিএস।

বর্তমানে ৫০তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের মৌখিক পরীক্ষা চলছে। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী নভেম্বরের মধ্যে এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতিও চলছে।

৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর অথবা এর সঙ্গে সামঞ্জস্য রেখে নভেম্বরেই ৫২তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com