মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই ব্রাজিলের হোঁচট, অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ড্র

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ জন সংবাদটি দেখেছেন

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেই প্রত্যাশিত জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়ে ১-১ ব্যবধানে ড্র করেছে সেলেসাওরা।

অস্ট্রেলিয়ার টাউনসভিলে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় পিছিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের ৬৮তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড নেস্টরি ইরানকুন্দা। গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ালেও সমতায় ফিরতে ব্যর্থ হচ্ছিল কার্লো আনচেলত্তির দল।

তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে স্বস্তির গোল পায় ব্রাজিল। ৯০+৫ মিনিটে রাফিনিয়ার কর্নার থেকে রায়ানের শক্তিশালী হেড অস্ট্রেলিয়ার জালে জড়ালে সমতায় ফেরে তারা। গোলরক্ষক বল ঠেকানোর চেষ্টা করলেও বল তার হাত ছুঁয়ে ক্রসবারে লেগে গোললাইনের ভেতরে চলে যায়।

এর ফলে সম্ভাব্য ঐতিহাসিক জয়ের খুব কাছ থেকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় অস্ট্রেলিয়াকে।

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করেছে ব্রাজিল। বিশ্বকাপের পর এটি ছিল দুই দলেরই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। শক্তিশালী দল নিয়েও জয় না পাওয়ায় নতুন দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

আগামী মঙ্গলবার ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপের পর ব্রাজিল দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ এবং আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে বিশ্বকাপ স্কোয়াডের মাত্র ৯ জনকে রাখা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন ১০ ফুটবলার।

অন্যদিকে জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপকে সামনে রেখে দল গোছাচ্ছে অস্ট্রেলিয়াও। তাই দুই দলের জন্যই ম্যাচগুলো নতুন খেলোয়াড়দের যাচাই এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com