মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

হাবিপ্রবির ছাত্রী সিনথিয়ার মরদেহ উদ্ধার, শোকাহত ক্যাম্পাস

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ জন সংবাদটি দেখেছেন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিসিএস গলির শেষ প্রান্তে অবস্থিত একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া রহমান (২২)। তিনি গাজীপুরের বাসিন্দা এবং হাবিপ্রবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মেসে শিক্ষার্থীদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টার দিকে আলোচনা শেষে সবাই নিজ নিজ কক্ষে চলে যান। পরদিন বেলা ১১টার দিকে পুনরায় আলোচনার জন্য সিনথিয়াকে ডাকাডাকি করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বিশ্রাম নিচ্ছেন মনে করে সহপাঠীরা বিষয়টি গুরুত্ব দেননি।

পরে বিকেল ৬টার দিকে তার কক্ষের দরজা বন্ধ দেখে সহপাঠীদের সন্দেহ হয়। বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা মেস কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে দরজার তালা ভেঙে কক্ষে প্রবেশ করলে সিনথিয়াকে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী এবং দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্যসেবা জোরদার এবং বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কাউন্সেলিং সেল চালুর দাবি জানিয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com