বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আউয়াল

  • সবশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ জন সংবাদটি দেখেছেন
পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত ডা. তৌহিদুর রহমান আউয়াল
পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত ডা. তৌহিদুর রহমান আউয়াল

চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপ কর্মসূচিতে অংশ নেওয়া ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত ডা. তৌহিদুর রহমান আউয়াল

    পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত ডা. তৌহিদুর রহমান আউয়াল

আয়োজকদের তথ্য অনুযায়ী, উদীয়মান রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক স্কলারশিপ কর্মসূচিতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মসূচির নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীদের প্রত্যক্ষ ভোটে একজন অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়।

ভোটাভুটিতে ডা. তৌহিদুর রহমান আউয়াল সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পান ১৭ ভোট। এছাড়া জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম ৫ ভোট লাভ করেন।

ডংফাং স্কলারশিপে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন ডা. আউয়াল। তিনি বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, “এই অর্জনের জন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। ভবিষ্যতেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ইতিবাচকভাবে উপস্থাপনে সহায়ক হবে।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com