মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

  • সবশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ জন সংবাদটি দেখেছেন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরে একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক আদেশে তাঁকে প্রত্যাহারের কথা জানানো হয়। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী ওই আদেশে সই করেছেন।

তবে আদেশে মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনার সঙ্গে ওসির প্রত্যাহারের সরাসরি কোনো সম্পর্ক উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা

গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায় একদল দুর্বৃত্ত। প্রতিষ্ঠানটির অবস্থান শাহ আলী থানা থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের অভিযোগ, ওই রাতে ২০০ থেকে ২৫০ ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালান। তাঁরা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, টাকা ও অন্যান্য মালপত্র লুট করেন।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা ধরে চলা হামলার একপর্যায়ে এক্সক্যাভেটর ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ লেখা দুটি সাইনবোর্ড ও দুটি ব্যানার টানিয়ে দেওয়া হয়।

হামলার সময় পুলিশকে খবর দেওয়া হয়েছিল বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। তাদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে গেলেও স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনা রক্ষা করতে পারেনি।

১৯৭৪ সাল থেকে স্বাস্থ্যসেবা

মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার লক্ষ্যে ১৯৭৪ সালে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যক্রম শুরু হয়।

প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশুস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল।

মামলায় ২৫০ জন আসামি

হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করা হয়েছে।

মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে হামলায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে চার তরুণকে গ্রেপ্তার করে শাহ আলী থানার পুলিশ। শনিবার সন্ধ্যার পর আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত

শনিবার বিকেলে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালানোর অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কারও অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ জন্য ডিএমপির দারুস সালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে শনিবারের মধ্যেই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

তদন্তে পুলিশের কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন ডিএমপি কমিশনার।

এই ঘোষণার পরদিনই শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করা হলো।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com