মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

মিট দ্যা বিভাগীয় কমিশনার কর্মসূচিতে রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম

সিটি কর্পোরেশনের কোন নাগরিক সেবা বন্ধ থাকবে না

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেছেন, রংপুর সিটি কর্পোরেশনের কোন নাগরিক সেবা বন্ধ থাকবে না। সাংবাদিকদের হেনস্তা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা বদলি হয়েছেন কেন তারা বদলিকৃত স্থানে যোগদান করেননি সে বিষয়েও ব্যবস্থা নেয়া হবে। এসময় ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নির্যাতন এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা এবং মব তৈরি করে সাংবাদিকদের মারধর এবং হেনস্থার মামলার আসামীদের গ্রেফতার ও জড়িতদের দাবিতে মিট দ্যা বিভাগীয় কমিশনার কর্মসূচিতে একথা বলেন তিনি। এসময় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে উপস্থিত ছিলেন।

মিট দা বিভাগীয় কমিশনার কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান স্বপন চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি শফিউল করিম শফিক, মাহমুদুল হাসান, নুর ইসলাম চান,

যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক ও সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন, আরপিইউজে সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরীফা বেগম শিউলি ও সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল,

টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি ও যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আতিক হাসান ও সদস্য সচিব ফেরদৌস জয় প্রমুখ। এসময় রংপুরের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মিট দ্যা ডিসি কর্মসূচিতে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ উপস্থাপন করে মামলা দেয়া হয়েছে। ঘটনার আট দিন হলেও মাত্র ২ জনকে গ্রেফতার করা হয়েছে। চারজনকে আইওয়াশ বদলি করা হয়েছে সিটি করপোরেশন থেকে। অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে মব তৈরির চেস্টা করছে। ফেসবুকে লাইভ করছে।

কর্মূসচির নামে মানববন্ধনে দাড়িয়ে সাংবাদিকদের হুমকি ধামকি দিচ্ছে আসামীরা। মিথ্যাচার, অপপ্রচার এবং বিষোদাগার করে পরিস্থিতি ঘোলাটে করছে। সরকারি চাকরিবিধি অমান্য করে রংপুর সিটি করপোরেশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারী কর্তৃক নাগরিকদের জিম্মি করে নাগরিক সেবা বন্ধ করে দেয়া এবং নাগরিক সেবা বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছে। ঘটনার তদন্ত কমিটি গঠনের কোন খবর নাই। মাত্র ৪ জনকে আইওয়াশ বদলি করে দায় সেরেছে সিটি করপেোরেশন। এসব ঘটনার ব্যবস্থা ৭ দিনের মধ্যে দৃশ্যমান দেখতে চান সাংবাদিক নেতারা।

বৈঠক শেষে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম জানান, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর যে হামলার ঘটনা ঘটেঠে তা দুঃখজনক। এ ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে দুইজন সিনিয়র কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আরো যে তিনজনকে বদলি করা হয়েছে, তারা কেন বদলিকৃত স্থানে যোগদান করেননি সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ঐদিন মব তৈরি করে প্রধান গেট আটকিয়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী সাংবাদিকদের হেনস্তা করেছেন তাদের বিষয়ে ব্যবস্থা নিতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন সিটি কর্পোরেশনের কোন নাগরিক সেবা বন্ধ থাকবে না। সরকারি চাকরিবিধিমালা ভঙ্গ করে যারা সিটি কর্পোরেশনের নাগরিক সেবা বন্ধ করেছে অথবা বন্ধ করার হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধেও তদন্ত কমিটি ব্যবস্থা নিবে।

প্রসঙ্গত: গেলো ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এবং রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদলকে কাচারী বাজার থেকে জুলাই রাজবন্দির পরিচয়ে রকি নামের এক যুবকের নেতৃত্বে অপহরণ করে নিয়ে সিটি করপোরেশনেরে এনে নির্যাতন করা হয়। পরে নতুন ভবনের দোতলায় প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিউজের জন্য ক্ষমতা চাইতে বাধ্য করার চেস্টা করা হয়। এ ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ছুটে গেলে সিটি করপোরেশনের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী প্রধান ফটক আটকে দিয়ে মব তৈরি করে সাংবাদিকদের মারধোর ও হেনস্তা করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com