ইসলামে কিছু জিকির ও আমল রয়েছে, যা উচ্চারণে সহজ হলেও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং পরকালে এর প্রতিদান অনেক বড়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এমন দুটি বাক্যের কথা উল্লেখ করেছেন, যা জিহ্বায় বলা সহজ হলেও কিয়ামতের দিন আমলের পাল্লায় খুব ভারী হবে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দুটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়, উচ্চারণে হালকা কিন্তু মিজানে (আমলের পাল্লায়) অত্যন্ত ভারী। বাক্য দুটি হলো:
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيمِ
উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।
অর্থ:মহাপবিত্র আল্লাহ এবং সমস্ত প্রশংসা তাঁরই জন্য; মহাপবিত্র আল্লাহ, যিনি মহান।
(সহিহ বোখারি: ৬৪০৬)
হাদিসে এ জিকিরের বিশেষ মর্যাদা ও ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।
ইসলাম সহজ ও কল্যাণময় জীবনব্যবস্থা। অল্প সময়ের এই জিকিরগুলো একজন মুসলিমের ঈমান, আমল ও আখিরাতের পাথেয়কে সমৃদ্ধ করতে পারে। তাই দৈনন্দিন জীবনে নিয়মিতভাবে “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম” পাঠ করার অভ্যাস গড়ে তোলার প্রতি আলেমরা গুরুত্বারোপ করেছেন।