মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই’ : উমামা ফাতেমা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮১ জন সংবাদটি দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। জুলাই আন্দোলনের পর দেশের রাজনীতি, আন্দোলনের নেতৃত্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠন এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর ভূমিকা নিয়ে দেওয়া এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে আন্দোলন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন উমামা ফাতেমা।

স্ট্যাটাসের শুরুতে তিনি জুলাই আন্দোলনের নেতৃত্ব ও পরবর্তী সময়ে কিছু ব্যক্তির রাজনৈতিক উত্থান নিয়ে প্রশ্ন তোলেন। উমামা লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকা অনেক মানুষ উড়ে এসে নেতা হয়েছেন।”

এ সময় তিনি সালাউদ্দীন আম্মারের নাম উল্লেখ করে আন্দোলনের মাধ্যমে নেতৃত্বে উঠে আসা ব্যক্তিদের মধ্যে তাকে অন্যতম বলে উল্লেখ করেন।

উমামা আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ছাত্র সংগঠনকে উপেক্ষা করে নির্দিষ্ট একটি গোষ্ঠীর লোকজনকে সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তার ভাষ্য, “সব ছাত্র সংগঠনকে মাইনাস করে শিবির ও ছাত্রশক্তির কোরামের (গুপ্তশিবির) লোকজনকে সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর ফলেই ৫ আগস্টের পর যদু-মধু-কদুরা এসে সর্বেসর্বা হয়ে গেছে।”

স্ট্যাটাসে তিনি আন্দোলনের আদর্শ, নেতৃত্ব নির্বাচন এবং আন্দোলন-পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত তৈরিতে বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন।

তবে উমামা ফাতেমার এসব মন্তব্যের বিষয়ে জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com