মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা, রংপুরে যুবক গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১০ জন সংবাদটি দেখেছেন

কখনো সেনা কর্মকর্তা, কখনো নৌবাহিনীর অফিসার—বেশ বদলে অনলাইনে মানুষের বিশ্বাস অর্জন করতেন তিনি। ভিডিওকলে ইউনিফর্ম পরে কথা বলতেন, কণ্ঠ বদলে কখনো নারী, কখনো পুরুষের ভূমিকায়। এমন অভিনব কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুরে নাজমুল হাসান ওরফে জিম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব–১৩।

বুধবার (১২নভেম্বর) ভোরে পীরগাছা উপজেলার অভিরাম গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাবের সিপিএসসি ক্যাম্প। নাজমুল ওই এলাকার মো. সাজ্জাদ হোসেন ওরফে জাহিদুল ইসলামের ছেলে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, নাজমুল সেনা ইউনিফর্ম পরে ভিডিওকলে নিজেকে সামরিক কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। জমি কেনাবেচা, বিনিয়োগ ও বিভিন্ন সুযোগের প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।

একজন ভুক্তভোগী, কিশোরগঞ্জ জেলার রফিকুল ইসলাম জানান, রাজশাহীতে জমি কেনার প্রলোভনে নাজমুলের কাছে ধাপে ধাপে ১৭ লাখ ২৬ হাজার টাকা পাঠিয়েছিলেন। পরে আরও পাঁচ লাখ টাকা চাওয়া হলে তিনি সন্দেহ করে বিষয়টি র‍্যাবকে জানান।

গ্রেপ্তারের সময় নাজমুলের কাছ থেকে উদ্ধার করা হয় সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম, ফিল্ড ক্যাপ, ট্রাউজার, ভুয়া এনআইডি কার্ড ৯টি, মোবাইল ফোন, নারীর পরচুলা ও মেকআপ সেট।

র‍্যাব–১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, “নাজমুল দীর্ঘদিন ধরে সামরিক পরিচয়ে প্রতারণা চালাচ্ছিল। তাঁর সহযোগীদেরও শনাক্তে অভিযান চলছে।”

তিনি আরও জানান, এই ধরনের প্রতারণা চক্রের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com