বে অব বেঙ্গল ডায়ালগে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, আজ শুরু তিন দিনের আন্তর্জাতিক সংলাপ
সবশেষ আপডেট :
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
৬১
জন সংবাদটি দেখেছেন
রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল ডায়ালগ ২০২৬’। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রতিপাদ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এ সংলাপের আয়োজন করেছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রী বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, আন্তর্জাতিক সহযোগিতা, আঞ্চলিক সংযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছেন। আয়োজকদের মতে, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই আয়োজন।
তিন দিনের সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার পরিবর্তিত ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে আয়োজিত এ সংলাপ থেকে আঞ্চলিক সহযোগিতা ও বৈশ্বিক নীতিনির্ধারণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।