মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

এশিয়ান গেমসে ব্রোঞ্জও হাতছাড়া, শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

  • সবশেষ আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন

এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদকের স্বপ্ন আগেই শেষ হয়েছিল বাংলাদেশের। ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে পদকবিহীনভাবেই টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

শনিবার (৩ অক্টোবর) জাপানের নিশির কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করে বাংলাদেশ। শুরুতে দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেললেও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে লঙ্কানরা।

ইনিংসের শুরুতে মেহেদী হাসানের জোড়া আঘাত ও একটি রানআউটের ফলে মাত্র ২১ রানেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। পরে অধিনায়ক সাইফ হাসানের জোড়া উইকেটে ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে দলটি।

তবে ষষ্ঠ উইকেটে অধিনায়ক সহন আরাচ্চিগে ও থারিন্দু রত্নায়েকের দুর্দান্ত জুটিতে ম্যাচে ফিরে আসে শ্রীলঙ্কা। থারিন্দু মাত্র ৩২ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। সহন করেন ৩৩ রান। তাদের ৯৩ রানের জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান ও সাইফ হাসান দুটি করে উইকেট নেন। এছাড়া আলিস আল ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার শূন্য রানে ফিরে যান। অধিনায়ক লিটন দাসও ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

অভিজ্ঞ ব্যাটারদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। চারজন ব্যাটার কোনো রান না করেই আউট হন। ফলে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি দল।

নয় নম্বরে নেমে নাসুম আহমেদ ২৬ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। এছাড়া ইয়াসির আলী রাব্বি ২১ ও পারভেজ হোসেন ইমন ২০ রান করেন। ১৭.৩ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুসারা, থারিন্দু রত্নায়েকে, বিজয়াকান্ত বিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান দুটি করে উইকেট নেন।

এই হারের ফলে এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জপদক জয়ের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। অন্যদিকে শ্রীলঙ্কা জিতে তৃতীয় স্থান নিশ্চিত করে ব্রোঞ্জপদক নিজেদের করে নেয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com