বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহত

  • সবশেষ আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে পাকিস্তানি ও ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান টেলিভিশন দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, কাসুর জেলার তিন নিরস্ত্র বেসামরিক নাগরিক সীমান্তের একটি পিলার অতিক্রম করে ভারতের দিকে কয়েক কদম এগিয়ে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে দুজন নিহত এবং একজন আহত হন।

তবে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হয়েছিল। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর এক দিন আগে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে পাকিস্তানের সামরিক বাহিনী ওই দাবি প্রত্যাখ্যান করে। পরে পাকিস্তান এক ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করে দাবি করে, ভারত যাকে নিহত জঙ্গি হিসেবে শনাক্ত করেছে, তিনি ওই ব্যক্তি নন।

২০২৫ সালের এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাসহ ধারাবাহিক সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সীমান্তের এ ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com