মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ২০.৫ ডিগ্রি, উত্তরে শীতের আগমনী বার্তা

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৮০ জন সংবাদটি দেখেছেন

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। রাতভর বৃষ্টি, ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে বদলে গেছে সীমান্তঘেঁষা তেঁতুলিয়ার আবহাওয়া। এক দিনের ব্যবধানে সেখানে তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে কয়েক দিন ধরে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতভর বৃষ্টির পর ভোরে চারপাশে নেমে আসে মিহি কুয়াশা। এর সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি আরও বেড়ে যায়।

স্থানীয়রা জানান, ভোরের কুয়াশা, হিমেল বাতাস ও তাপমাত্রার আকস্মিক পতনে উত্তর জনপদে আগাম শীতের আমেজ তৈরি হয়েছে। সকালে কুয়াশামাখা পথে প্রাতঃভ্রমণে বের হতে দেখা গেছে অনেককে। শিশু ও বয়োবৃদ্ধদেরও হালকা গরম কাপড় পরতে দেখা যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার রাতে তেঁতুলিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কয়েক দিন ধরেই ভোররাতের দিকে শীতের অনুভূতি বাড়ছিল। এটি মূলত ঋতু পরিবর্তনের স্বাভাবিক লক্ষণ। এখন থেকে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com